দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও বগুড়ার একমাত্র সরকারি মিডিয়া লিষ্টভুক্ত সাপ্তাহিক পত্রিকা আজকের শেরপুর এর সম্পাদক আলহাজ্ব মুন্সী মো: সাইফুল বারী ডাবলু’র বড়ভাই বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব মুন্সী আব্দুল খালেক মেজবাহ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২৪ সালের ৩ নভেম্বর তিনি ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ নভেম্বর রবিবার শেরপুর উপজেলার ভাটরা গ্রামে মরহুমের কবর জিয়ারত ও বাদ জোহর নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক। দোয়া মাহফিলে পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজন ও মুসুল্লিবৃন্দ অংশ গ্ৰহন করেন। এরপর উপস্থিত মুসুল্লিদের খাবার পরিবেশন করা হয়।
০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মরহুম মুন্সী আ: খালেক মেজবাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৮:০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- ৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















