শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মব করলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে।
সোমবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া বার্তায় তিনি এই কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে।’
মাহফুজ আলম আরও বলেছেন, ‘আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না, আইন নিজের হাতে তুলে নেওয়া।’
তিনি বলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে… জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ।

Users Today : 104
Users Yesterday : 133
Users Last 7 days : 926
Users Last 30 days : 4979
Users This Month : 366
Users This Year : 13853
Total Users : 535173
Views Today : 180
Views Yesterday : 191
Views Last 7 days : 1487
Views Last 30 days : 7606
Views This Month : 571
Views This Year : 22454
Total views : 812569
Who's Online : 0