শেরপুর নিউজ ডেস্ক : ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এরপরই জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের পার্টি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এমনকি তার দেশে ফেরা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মুখ খুললেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস।
বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে শাহরিয়ার নাফীস বলেন, ‘দেখুন সাকিব আল হাসানের ১২ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। উনার ১৩ই আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ই আগস্ট তার আরও দুই তিনটা খেলা রয়েছে। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’
নাফিস যোগ করেন, ‘গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার ১২ ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা। সিলেকশন প্যানেল কিন্তু এখনো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন উনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তখন একরকম যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না।’
নাফীস আরো বললেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।’

Users Today : 110
Users Yesterday : 133
Users Last 7 days : 932
Users Last 30 days : 4985
Users This Month : 372
Users This Year : 13859
Total Users : 535179
Views Today : 201
Views Yesterday : 191
Views Last 7 days : 1508
Views Last 30 days : 7627
Views This Month : 592
Views This Year : 22475
Total views : 812590
Who's Online : 1