১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতীয় তারকার বিয়ে

শেরপুর নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর চলছে। বিশ্বকাপ শেষেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় তারকা ওপেনার ইশান কিশান। পাত্রী জয়পুরের বাসিন্দা এক মডেল। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই জনের।

ইশান কিশানের প্রেমিকার নাম ফাঁস করে দিলেন তার দাদু অনুরাগ পাণ্ডে। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। অনুরাগ জানিয়েছেন, নাতির আনন্দেই তিনি খুশি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত ঈশান। দুই বছর পর জাতীয় দলে ফিরে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন ভারতকে। গতকাল রোববার পাকিস্তানের বিপক্ষে ৭৭ রানের ইনিংস প্রশংসিত হয়েছেন। বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তিনি যখন বিশ্বকাপে ব্যস্ত, সে সময়ই তার প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছেন অনুরাগ।

এক সাক্ষাৎকারে ইশানের দাদু বলেছেন, ‘ইশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ইশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।’

তিনি আরও বলেছেন, ‘ইশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ইশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিয়ে সমস্যা নেই। ইশানের বান্ধবীর নাম অদিতি। সে একজন মডেল।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতীয় তারকার বিয়ে

Update Time : ০৬:৪৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬