বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন ও নাশকতার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে দুইজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে (১৮ নভেম্বর) শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ এবং পৌর শহরের উলিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪০) ও শেরপুর পৌর শহরের উলিপুর পাড়ার মো: লিটন সরকারের ছেলে মো: নায়মুল হক সুমন (২৬)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জয়নুল আবেদীন জানান, নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তারকৃতদের গত ১৫ নভেম্বর দায়েরকৃত সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্যআইনের মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















