০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে থানায় আক্রমণ, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে।

এ বিষয়ে আর বসে থাকার সময় নেই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একসময় ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে। বর্তমান সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করবে না। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়াতে সরকার ধৈর্যধারণ করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে ওই আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায় কয়েকদিন ধরেই অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। সর্বশেষ একটি থানায় হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের সদস্যরা আত্মরক্ষার্থে পিছু হটেছেন। সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের বাড়িঘরে আগুন ও লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব নাশকতার প্রতিকার করতে হবে। এই অবস্থায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আরও কী উদ্যোগ রয়েছে, তা জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের চরিত্র আবারও উন্মোচিত হয়েছে।

দলটির নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে আগুন লাগানোর উসকানি দিচ্ছেন। সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা গত কয়েক দিনে এ ধরনের বার্তা দিচ্ছেন। কিন্তু আমরা তাদের কায়দায় চলতে চাই না। আমাদের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন ধৈর্য ধরব, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করব।

তিনি বলেন, জনগণ আর রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা দেখতে চায় না। তবে কেউ থানা বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, এই দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।

তিনি বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি সরকারের কাছে রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জের সাধারণ মানুষকে সীমান্তের ওপার থেকে আসা উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি গণহত্যা চালিয়ে রাজনৈতিক বৈধতা হারিয়েছে। তারা আর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। যারা পালিয়ে আশ্রয় নিয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর হবে না। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় লুটপাট চালানো হবে, সেসব ঘোষণাও দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে সেখানকার অস্থিরতা বৃহত্তর অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিষফোড়ার জীবাণু রক্তে চলে গেলে গোটা দেহে ছড়িয়ে পড়ে। এই জীবাণু রক্তে যাওয়ার আগেই বিষফোড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে। তাই নিরীহ মানুষের জীবন, সম্পদ এবং রাষ্ট্রীয় স্থাপনা ও জনবল সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতা মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল। ডিসেম্বরের রাজনৈতিক তৎপরতা নিয়ে দেওয়া বক্তব্যের দৃষ্টি অন্যদিকে সরাতেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। তিনি বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে সরকার দায়িত্ব নিয়েছে। বর্তমান সরকার রাতারাতি এসব সমস্যার সমাধান করতে পারবে না। ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি। কোনো ফর্মে ওই ফ্যাসিস্টের ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে আমরা সবাই এক হয়ে তার বিরুদ্ধে থাকবো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬