০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শেরপুরে নাশকতা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) পৌর এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন-উপজেলার পারভবানীপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং টাউন কলোনির আব্দুল কাদেরের ছেলে মো. সম্রাট ওরফে জিকু (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বেলা ১১টায় বারোদুয়ারী হাটখোলা থেকে মিজানুরকে এবং দুপুর সাড়ে ১২টার দিকে দ্বারকীপাড়া তিনমাথা মোড় থেকে সম্রাটকে গ্রেপ্তার করেন।

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাড়ীদহ ইউনিয়ন যুবদল নেতা মো. আমির হামজা (৩৩) বাদী হয়ে মামলাটি (নম্বর-১৭, জিআর-৩২৭) দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের কয়েকটি ধারায় এটি নথিভুক্ত হয়েছে। এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে নাশকতা মামলায় দুই আসামি গ্রেপ্তার

Update Time : ০৬:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬