০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ লিটন সরকার গ্রেফতার

বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন সরকার (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধুনট রোড মোড় সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটন সরকার ধুনট উপজেলার ধুনট সরদারপাড়া (পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মহিনী সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিটন সরকারকে আটক করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পর গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ লিটন সরকার গ্রেফতার

Update Time : ০৬:৩০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬