বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাফিনুর রহমান ওরফে শাফিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাফিনুর শেরপুর উপজেলার রামনগর মধ্যপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশের সার্ভিস লেনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাফিনুরকে আটক করে তাঁর দেহ তল্লাশি করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 















