০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপি’র র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ নভেম্বর বগুড়ার শেরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শেরপুর দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে র‍্যালিটি ধুনট মোড় ইউটার্ন হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের ইউটার্ন অতিক্রম করে শেরপুর টাউন ক্লাব পাবলিক মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে শেরপুর টাউন ক্লাব পাবলিক মহিলা কলেজের সামনে আয়োজিত সমাপনী বক্তব্যে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপি’র র‍্যালি

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপি’র র‍্যালি

Update Time : ০৭:৫১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬