০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে নিহত ১

বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত খোরশেদ আলম (৩৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজনরা।

নিহত খোরশেদ আলম মাদলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আনসার আলীর ছেলে। এ ঘটনায় শাজাহানপুর থানায় আটজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন তার বাবা। এর আগে গত ৫ নভেম্বর সকালে খোরশেদ আলম মাদলা হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিয়য়টি নিশ্চিত করে বলেন, এ হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপি’র র‍্যালি

শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে নিহত ১

Update Time : ০৭:০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬