০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে প্রথম সাহাদৎ হোসেনের সংবর্ধনা

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারী নাটোরের গুরুদাসপুরের মেধাবী শিক্ষার্থী মো. সাহাদৎ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ-২০০৪-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম শিশির। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান।

এসএসসি-২০২৬ পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ১১৬৭ নম্বর পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে সাহাদৎ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরে সে জানায়, তার বাবা মিরাজুল আলী একজন দরিদ্র ভ্যানচালক। তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট। বড় বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বড় ভাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় ভালো ফলাফল করেছেন।

সাহাদৎ আরও জানায়, পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও সে স্বপ্ন দেখে উচ্চশিক্ষা অর্জনের। ভবিষ্যতে আইন বিষয়ে পড়াশোনা করে একজন আইনজ্ঞ হতে চায় সে। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মোবারক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম শিশির বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করা।

আয়োজকদের পক্ষে মো. শাহ আলমসহ এইচএসসি ব্যাচ-২০০৪-এর প্রাক্তন শিক্ষার্থীরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাদের এ উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব ও উচ্চশিক্ষার আগ্রহ তৈরি করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপি’র র‍্যালি

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে প্রথম সাহাদৎ হোসেনের সংবর্ধনা

Update Time : ০৬:২৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬