০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটন,তদন্ত কর্মকর্তাকে ডিআইজির পুরস্কার

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আসাদুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের স্বীকৃতি হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিশেষ অর্থ পুরস্কার দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী।

রোববার (৮ নভেম্বর) সকালে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নুল আবেদীনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বিকেলে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পূর্ব পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত ব্যক্তির স্ত্রী মিম খাতুন মরদেহটি গাড়ীদহ ইউনিয়নের কাফুরা গ্রামের অটোরিকশাচালক আসাদুল ইসলামের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে উল্লেখযোগ্য কোনো সূত্র পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও নিবিড় তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ক্লুলেস এই হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদ্ঘাটন এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ডিআইজি তদন্ত কর্মকর্তাকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপি’র র‍্যালি

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটন,তদন্ত কর্মকর্তাকে ডিআইজির পুরস্কার

Update Time : ০৬:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬