বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পূর্ব পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ এক অটোরিকশাচালকের স্বজনেরা মরদেহটি তাঁর হতে পারে বলে সন্দেহ করছেন। তবে বিকৃত চেহারার কারণে তাঁরা পরিচয় নিশ্চিত করতে পারেননি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন কিশোর নদীর পাড়ে খেলতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিখোঁজ অটোরিকশাচালক আশাদুলের (২৫) বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামে। স্বজনদের দাবি, গত শনিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























