বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি দোকানকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার হাটখোলা রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বগুড়ার ড্রাগ সুপার জেসমিন বেগম। অভিযানে শেরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ সময় চারটি ওষুধের দোকানে অবৈধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং লাইসেন্স না থাকার অপরাধে জরিমানা করা হয়। এ ছাড়া একটি স্যানিটারি সামগ্রীর দোকানে লাইসেন্স না থাকায় অর্থদণ্ড দেওয়া হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























