০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাস দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার কারনে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কপথে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় ৭২৫ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা ও নির্বিঘ্নে উদযাপনে পূজা পরিষদের প্রস্তুতি সভা

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

Update Time : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬