০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা দেশে ফিরলে ‘মব’ নয়, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: জাহেদ উর রহমান

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা যাকে চাই (শেখ হাসিনা), তিনি এলে আমরা হ্যাপি। আমাদের ধরে বেঁধে আনতে হলো না। উনি এলে বিচারের মুখোমুখি হবেন। উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আসার পর লিগ্যাল প্রসেসে যা যা হওয়ার, তাই হবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

দেশে ফিরলে শেখ হাসিনার ওপর কোনো ধরনের বেআইনি হামলা হবে না বলে নিশ্চয়তা দেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, উনি দেশে ফিরে এলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, কোনো ‘মব’ বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না। উনি আমাদের সাথে ন্যায়বিচার করেননি, কিন্তু আমরা ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমেই জবাব দেব। উনি আসুক, উনাকে ওয়েলকাম করি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ডা. জাহেদ বলেন, ছয় মাস ধরে আলোচিত থাকার পর ডিসেম্বরে বলবেন এই এই কারণে আসতে পারলাম না, আগামী জুনে আসব। আমরা আবার ছয় মাস একই আলাপ করবো। তারপরে জুনে না পরের ডিসেম্বরে… এভাবে চলতে থাকবে।

শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটা ডাকাত যেভাবে পালিয়ে যায়, উনার পালানোটা অনেকটা সেরকম। এ সময় তিনি নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর হুসেইন মুহম্মদ এরশাদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এরশাদও তো পালাননি। নব্বইয়ের পর এরশাদ তার মন্ত্রিসভা নিয়ে দেশেই ছিলেন, নিজে জেলে থেকেছেন এবং নির্বাচন করে তার দল ৩৫-৩৬টি আসনে জয়ীও হয়েছিল। এরশাদ পতনের পর পুলিশও থানায় ছিল।

প্রসঙ্গত, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেখ হাসিনা দেশে ফিরলে ‘মব’ নয়, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: জাহেদ উর রহমান

শেখ হাসিনা দেশে ফিরলে ‘মব’ নয়, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: জাহেদ উর রহমান

Update Time : ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬