০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে দিলীপ মাঝি হত্যা মামলায় মোজামের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর আসামি মোজামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত মোসলেমের ছেলে। সে পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমারের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো একই গ্রামের মোজাম। বিষয়টি স্ত্রী স্বামীকে জানালে মোজাম ক্ষিপ্ত হয়ে দিলীপকে মারধর করে। তারপর ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রস্রাব করতে বাহির গেলে মোজাম পূর্বপরিকল্পনা অনুযায়ী এক সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

পরে দিলীপ ঘরে এলে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে পুলিশ হত্যার সত্যতা পায়।

এ ঘটনায় পঁচবিবি থানার তৎকালিন এসআই জাহাঙ্গীর আলম পাশা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার (২৬ অক্টোবর) এই রায় দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ঢাকা-টোকিওর যৌথ ঘোষণা: পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের

জয়পুরহাটে দিলীপ মাঝি হত্যা মামলায় মোজামের যাবজ্জীবন কারাদন্ড

Update Time : ০৯:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬