১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শেরপুরে শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্রীড়াই শক্তি নেশা হতে মুক্তি এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আয়রা বেলতা যুব সমাজের উদ্যোগে শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা খেলার মাঠে এ আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় চান ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজধানী স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি ছাগল তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ৫ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আবু সাঈদ সরকার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মন্ডল, সামছুল হক, সাইফুল ইসলাম, আব্দুল আজিজ ও জিয়াউল হক জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলা উপভোগ করতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Update Time : ০৮:৪৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬