০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ধুনটে যমুনা নদীতে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাতটার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের কাছে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাছ ধরার সময় নদীর ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা মরদেহটি তাঁদের নজরে আসে। ধারণা করা হচ্ছে, উজান থেকে স্রোতের টানে মরদেহটি ভেসে এসে সেখানে আটকে যায়। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

ধুনটে যমুনা নদীতে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Update Time : ০৬:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬