১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার কারাগারে রাতভর সংঘর্ষে নিহত ২৫

শ্রীলঙ্কার একটি কারাগারে কয়েদিদের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন নিহতের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। তাদের মধ্যে চারজন কারারক্ষী। আহত হয়েছেন ১০০ জনের বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, গত ৫ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা।

সোমবার পুলিশ জানিয়েছে, রাজধানী কলম্বোর উত্তরে নেগোম্বো অঞ্চলের প্রধান কারাগারে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুটি পক্ষের মধ্যে রোববার রাতভর সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নেগোম্বো হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক পুষ্পা গামলাথ এএফপিকে জানান, যাদেরকে আনা হয়েছে তাদের মধ্যে ২৩ জন মারা গেছেন। ভুক্তভোগীদের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যার দিকে কারাগারটিতে সংঘর্ষ শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে নারীদের সেকশনে থাকা কয়েদিরা ছাদে উঠে বাঁচার আকুতি জানান। ভিড়ের কারণে এক পর্যায়ে ছাদের একটি অংশ ধসে যায়। এতে বেশ কয়েকজন নারী কয়েদি আহত হন।

শ্রীলঙ্কার গণমাধ্যম আদা দেরানা জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় রোববার দুপুরে। ওই সময় দুজন নিহত হন। পরে আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়।

সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কমান্ডো বাহিনীকে ডাকা হয়েছে। সংঘর্ষের খবর শুনে কয়েদিদের স্বজনরা কারাগারের বাইরে ভিড় করেছেন। আশপাশের লোকজন জানিয়েছেন, তারা ভেতরে গোলাগুলির শব্দ শুনেছেন। পুলিশের একজন কর্মকর্তা বলেন, রাতে শুরু হওয়া সংঘর্ষ সোমবার সকালে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় চারজন কারারক্ষী নিহত হন।

প্রায় ৫ বছর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ও শ্রীলঙ্কার একটি কারাগারে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হন। সেই ঘটনার পর সরকার অতিরিক্ত ভিড় থাকা কারাগারগুলো থেকে শত শত কয়েদিকে মুক্তি দেয়। দেশটির কারাগারগুলোতে রোববার পর্যন্ত ৪১ হাজার ২৫০ জন বন্দি ছিলেন। এই সংখ্যা ধারণক্ষমতার চারগুণ বেশি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শ্রীলঙ্কার কারাগারে রাতভর সংঘর্ষে নিহত ২৫

Update Time : ০৫:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬