০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কামারখন্দে অর্থাভাবে থমকে গেছে অসুস্থ শিশুর চিকিৎসা

অসুস্থ শিশু সন্তানকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা থাকলেও অর্থাভাবে হৃদরোগের চিকিৎসা করাতে পারছেন না সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রাজমিস্ত্রি আব্দুল হালিম। পাঁচ মাসের শিশু আব্রাহাম রহমান জন্মগত ভাবে হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে। শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন ২ লাখ টাকা। কিন্তু আর্থিক অসচ্ছ্বলতার কারণে সেই টাকা জোগাড় করতে পারছেন না তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বর্তমানে ঢাকার উত্তরা রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৩নং বেডে ভর্তি রয়েছে। সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো হালিমের পক্ষে একসাথে এত টাকা সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

আব্দুল হালিম জানান, আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। একজন বাবা হিসেবে সন্তানকে সুস্থ দেখতে চাই। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা করুন।

হালিমের ভাগ্নে সজীব মন্ডল বলেন, হালিম মামা একজন অসচ্ছ্বল মানুষ। টাকার অভাবে তার সন্তানের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এ অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা। শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে ০১৭৪১২৫৪১৮৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে শহীদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কামারখন্দে অর্থাভাবে থমকে গেছে অসুস্থ শিশুর চিকিৎসা

Update Time : ০৭:২৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬