বগুড়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। তাই আগামী ৯ এপ্রিল জাতীয় সংসদের উপ-নির্বাচন তারেক রহমান মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাকে ধানের শীষে ভোট দিয়ে ১৭ বছর বঞ্চিত বগুড়াবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দেয়া দরকার বলে উল্লেখ করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের ১নং ওয়ার্ডের সুলতানগঞ্জ পাড়ার, সরদার পাড়া এলাকায় প্রচারণা শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি ভিপি সাইফুল ইসলাম আরও বলেন বগুড়ার মানুষ ১৭ বছর থেকে কোনো উন্নয়নের সেবার মুখ দেখেননি।
তাই রেজাউল করিম বাদশাকে বিজয়ী করে আপনাদের উন্নয়নের সুযোগকে কাজে লাগাতে হবে। ইতোমধ্যে বিএনপির নির্বাচনি প্রতিশ্রতি ফ্যামিলী কার্ড বাড়ি বাড়ি পৌঁছে গেছে। এখন কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড সেটিও মানুষের কাছে পৌঁছানোর প্রক্রিয়া চলছে। বগুড়ার মানুষের জন্য বিএনপি বরাবরই পাশে থেকেছে আর এখন শুধু ৯ তারিখের ভোটে রেজাউল করিম বাদশাকে আপনারা বিপুলসংখ্যক ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে ভূমিকা রাখতে পাশে থাকবেন।
আরও বক্তব্য রাখেন সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক সেবকদলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহ মোহাম্মাদ সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, জয়নাল আবেদীন ঠান্ডা,সোহাগ, ওহাব, রুপম, রাশেদ, আদর প্রমুখ।
০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে কাজ করার সুযোগ দিন : ভিপি সাইফুল
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৫:৫৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- ২১৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ





















