শেরপুর ডেস্ক:
বগুড়া ধুনট উপজেলার সদর ইউনিয়নের চরপাড়া নিবাসী ধুনট সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মৃত আফতাব হোসেন মন্ডলের ছেলে ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমীর হারুনর রশীদ চিকিৎসাধীন অবস্থায় ২৩ মার্চ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা চরপাড়া নিজ বাসভবনে ২৩/০৩/২৬ইং তারিখ সোমবার বাদ যোহর অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার আমীর ও সাবেক শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান,ধুনট উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পযার্য়ের দায়িত্বশীল বৃন্দ।
০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমীর হারুনর রশীদের ইন্তেকাল
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- ২৫৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



























