০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ধুনটে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রকে আটকের পর ছিনিয়ে নিল স্বজনরা

বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের সময় রানা মিয়া (২০) নামে এক কলেজ ছাত্রকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে অভিযুক্তের পরিবারের লোকজন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— পূর্বগুয়াডহরী গ্রামের চান মিয়ার ছেলে লিটন আহম্মেদ (৪০), আব্দুল খালেকের ছেলে রাশিক আলী (১৯), রাসেল মিয়া (৩৫), সাহেব আলীর ছেলে সুমন হোসেন (২৫) ও ভুলু মণ্ডলের ছেলে সাহেব আলী মণ্ডল (৬০)। তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রানা মিয়ার পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রানা মিয়া কৌশলে প্রবাসীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্যরা রানা মিয়াকে প্রবাসীর ঘরে আটকে রাখেন। রোববার সকালে খবর পেয়ে রানা মিয়ার মামা আমিনুল ইসলামসহ তার স্বজনরা প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে রানা মিয়াকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় বাধা দিলে হামলাকারীদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রকে আটকের পর ছিনিয়ে নিল স্বজনরা

Update Time : ০৭:৪৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬