০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ধুনটে আইনজীবীদের সঙ্গে সাংবাদিকদের ইফতার মাহফিল

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় আইনজীবীদের সঙ্গে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ধুনট শহরের মুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

‎ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান। তিনি বলেন, একটি সভ্য ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি নাগরিককে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। আইন সম্পর্কে অজ্ঞতা অনেক সময় মানুষকে অপ্রয়োজনীয় জটিলতার মধ্যে ফেলে দেয়।

‎তিনি আরও বলেন, যেকোনো বিরোধ বা সমস্যার ক্ষেত্রে আইনগত পদ্ধতির আশ্রয় নেওয়া উচিত এবং নিজের হাতে আইন তুলে নেওয়া কখনোই কাম্য নয়। সঠিক আইনি পরামর্শ গ্রহণ করলে অনেক সমস্যার সমাধান সহজেই সম্ভব হয়।

‎অ্যাডভোকেট আব্দুল হান্নান বলেন, সাংবাদিক ও আইনজীবীদের সমন্বিত ভূমিকা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনে উভয় পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা অপরিহার্য।

‎তিনি আরও বলেন, আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন বজায় রাখা এবং সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। ধুনট উপজেলাবাসীর জন্য বিনামূল্যে আইনি সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হয় এবং বিশেষ করে গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পারলে তিনি ব্যক্তিগতভাবে তৃপ্তি অনুভব করেন।

‎ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, সাংবাদিক মাসুদ রানা, রাকিবুল হাসান লাল, জিল্লুর রহমান, জাহিদুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, আবু সুফিয়ান, জহুরুল মল্লিক, আশিক আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফর্ম মোঃ জাহিদ আজাদ, সমাজসেবক মনিরুজ্জামান মনির, আব্দুল মমিন, রিপন মিয়া, শরিফুল ইসলাম বাবু।

‎শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

ধুনটে আইনজীবীদের সঙ্গে সাংবাদিকদের ইফতার মাহফিল

Update Time : ০৬:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬