০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বগুড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির আয়োজনে শুক্রবার (৬ মার্চ) সকালে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা।

এসময় তিনি বলেন, সনাতনীরা সর্বদাই বিএনপি এবং ধানের শীষের উপরে আস্থা রেখেছেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া সদরসহ জেলার সাতটি আসনেই সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা নিজেদের ভোট দেয়ার মাধ্যমে বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করেছেন। এজন্য শুরুতেই তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সদর আসন ছেড়ে দিয়েছেন তাই দেশ ও বিশেষ করে বগুড়ার বৃহত্তর উন্নয়নের স্বার্থে এই আসনে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে আবারো বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ডা: এন সি বাড়ই, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য দিলীপ কুমার দেব, জেলা কমিটির সাবেক সভাপতি অমৃত লাল সাহা, সংগঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমর দাস, সাংগঠনিক সম্পাদক অসীম দাস,

পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সংগঠনের সহ-সভাপতি ও যুবদল নেতা সুজিত জয়সোয়াল, সংগঠনের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, দিপক রায়সহ নেতৃবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবস্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

বগুড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৬:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬