০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতের আঙুল নেই। তাই হাতে কলম ধরে লেখার সুযোগও নেই। কিন্তু পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে থেমে থাকেনি কলি রানী। ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। রংপুরের কাউনিয়া কলেজের এই শিক্ষার্থীর স্বপ্ন এখন উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হওয়া।

কলি রানীর বাড়ি কাউনিয়া উপজেলার গদাই গ্রামে। সে প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারায় সে। এরপর মা রূপালী রানীর স্নেহ ও সাহস নিয়ে এগিয়ে চলেছে তার জীবন।

মা রূপালী রানী জানান, জন্ম থেকেই কলির দুই হাতের আঙুল নেই। তবে এ শারীরিক সীমাবদ্ধতা কখনো তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পরিবারের সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের উৎসাহে নিজের চেষ্টায় আজ সে এই সাফল্য পেয়েছে।

পড়াশোনার পাশাপাশি কলির রয়েছে নানা প্রতিভা। ডান পা দিয়ে সে সহজেই মোবাইল ফোন ও কম্পিউটার চালাতে পারে। গান গাইতেও ভালোবাসে সে। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পেয়েছে পুরস্কার ও প্রশংসা।

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা রয়েছে। তবে কলি সবার সঙ্গে বসে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার ইচ্ছা অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল। স্বাচ্ছন্দ্যে সব পরীক্ষা শেষ করে সে সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

Update Time : ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬