এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট থানার উদ্যোগে থানা পুলিশের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ধুনট থানার যমুনা হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামসহ থানার সকল কর্মকর্তা-কর্মচারী এবং ধুনট উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানের বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় ধুনট থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, সাংবাদিক মাসুদ রানাসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মোস্তাফিজ আলম, এসআই মো. হায়দার আলী, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই মো. ওসমান গনি, এসআই মনজুরুল মোর্শেদ, আব্দুর রাজ্জাক, এসআই সিরাজুল ইসলাম, এসআই মেহেদী হাসান, এএসআই রফিকুল ইসলাম, শাজাহান আলী, সেলিম হোসেন, লায়েব উল্লাহ, বেল্লাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























