এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া ধুনট উপজেলায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম-এর নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধুনট থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাব।
মহড়ায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের বিভিন্ন যানবাহন ব্যবহার করে নির্বাচনী এলাকায় দ্রুত পৌঁছানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার কৌশল অনুশীলন করা হয়। এর মাধ্যমে নির্বাচনের দিন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আরও জোরদার করা হয়।
কর্তৃপক্ষ জানান, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো নির্বাচনকালীন সময়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ করা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা।
নির্বাচন ঘনিয়ে আসায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে, যাতে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























