০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ধুনটে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ধুনটে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাএম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ধুনট উপজেলা শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান। তিনি বলেন, “১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে আজ সংগঠনটি ৪৯তম বছরে পদার্পণ করেছে।”
‎তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে ছাত্রশিবির দেশ ও জাতির কল্যাণে আদর্শবান ছাত্র গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

‎ধুনট উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের আহমেদ, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান এবং বগুড়া জেলা কর্মপরিষদের সদস্য ও ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু।
‎আলোচনা সভায় বক্তারা দেশ গঠনে নৈতিকতা ও আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ০৭:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬