০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ধুনটে ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভোট প্রার্থনা ও মিছিল

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়া-৫ (ধুনট–শেরপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ভোট প্রার্থনা ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনাহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান। তিনি বলেন, “জুলাই আন্দোলনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ন দেশের মানুষ করবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেবে বলে আমরা আশাবাদী।”

‎তিনি আরও বলেন, সারাদেশে ভোটের গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের হাতে জামায়াতের নারী কর্মীরা নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছেন। এর প্রতিবাদে বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় জামায়াতের নারী কর্মীরা রাজপথে নেমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীক ও  ‘হাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

‎নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহাসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ফিরোজ আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইয়াকুব আলী (বি.এস.সি), নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোহাম্মদ রবিউল হাসান, সেক্রেটারি মো. হযরত আলী এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ। ‎এ সময় মিছিলে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভোট প্রার্থনা ও মিছিল

Update Time : ০৫:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬