০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

উন্নয়নশীল দেশ গড়তে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে — তৌহিদুল আলম মামুন

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের কালিতলা বাজারে গোপালনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

‎কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বলেন, বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

‎তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই। এ সময় তিনি দেশবাসীর কাছে গণতন্ত্রের নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

‎গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলায়মান আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস এবং ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আখতার আলম সেলিম।

‎কর্মশালাটি পরিচালনা করেন গোপালনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর হক বাবু। এতে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আপেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ভেটু ও সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক।

‎এ সময় উপস্থিত ছিলেন ধুনট মহিলা দলের সভানেত্রী ডা. সারমিন সুলতানা দীপ্তি, ধুনট উপজেলা বিএনপির নেতা মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির নেতা মোশারফ হোসেন, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জিন্নাহুর রহমান রাকিব, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন সাধারণ সম্পাদক মহসিন আলী, কালের পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর (রঞ্জু) সাধারণ সম্পাদক নূর আলম, পৌর মৎস্যজীবী দলের নেতা ফিজার রহমান, সেলিম রেজা, আনারুল ইসলাম, পৌর যুবদলের নেতা ইয়াকুব আলী, গোপালনগর ইউনিয়ন যুবদলের নেতা রাজু আহম্মেদ ও পলাশ মিয়া এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উন্নয়নশীল দেশ গড়তে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে — তৌহিদুল আলম মামুন

Update Time : ০৭:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬