Bogura Sherpur Online News Paper

ধুনট

এদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় — তৌহিদুল আলম মামুন

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

‎কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন বলেন, এদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

‎তিনি আরও বলেন, আপোষহীন গণতন্ত্রের নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

‎ চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চঞ্চল।

‎চিকাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আপেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ভেটু ও সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক।

‎এ সময় আরোও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির নেতা মোঃ আমিনুল ইসলাম, পৌর বিএনপির নেতা মোশারফ হোসেন, চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি নূরে আলম সিদ্দিক (লাবলু), বিএনপির নেতা এনামুল হক, ধুনট উপজেলা ছাত্রদলের নেতা আলমগীর হোসেন, ভুট্টু মন্ডল, লোকমান হোসেন, মোহাম্মদ বিপ্লব হোসেন, মাহমুদুল হাসান বাদল, বিপ্লব হাসান, চিকশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, চিকাশী ইউনিয়ন যুবদলের নেতা আরিফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামীম আক্তার রাজু, সাধারণ সম্পাদক শাহ -আলম, তাঁতি দলের লেওকো তালি আলী সাধারণ সম্পাদক দুলাল মিয়া ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us