এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গসংগঠন ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেলে গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রিপন মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গোসাইবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম শেখ এবং সাংগঠনিক সম্পাদক আয়নাল হক ভুটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে গোসাইবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে লিখন সরকারকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুলতান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রবিউল হাসানকে অন্তর্ভুক্ত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























