১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ধুনটের নিত্তিপোতায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার নিত্তিপোতা গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঘোড়দৌড়ের মাঠ ও আশপাশের এলাকা উৎসবের সাজে সাজানো হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে উপজেলার ১০টি ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোরের সমাগম ঘটে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেলে ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্তত ২০টি গ্রামের হাজার হাজার দর্শক চতুর্দিকে বসে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন।

‎নিত্তিপোতা ঘোড়দৌড় মেলা কমিটির সভাপতি জেল হক আকন্দ বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা বর্তমানে খুবই কম দেখা যায়। আমাদের এলাকায় গত ২৩ বছর ধরে এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।”

‎চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ভুলু বলেন, “নিত্তিপোতা ঘোড়দৌড় মেলা শতবর্ষী ও প্রাচীন ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।”

‎মেলাকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিষ্টি, মুদি, কসমেটিকস, খেলনা, খাবার, ফার্নিচার, কামার-কুমার, মাছ ও ফেরিওয়ালাসহ নানা পেশার ব্যবসায়ীরা মেলা প্রাঙ্গণে পসরা সাজিয়েছেন। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চরকি, বিমান খেলা, ডিজিটাল নৌকা ভ্রমণ, ঘোড়া ও ময়ূর চরকি এবং পশু প্রদর্শনী।

‎মেলার কারণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ মেলাকে আনন্দ-উল্লাসের সঙ্গে উপভোগ করছেন। মেলা উপলক্ষে আশপাশের গ্রামে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনের আগমনে বাড়ি বাড়ি পিঠা ও বড় মাছ-মাংস রান্নার ধুম পড়েছে। মেলার দ্বিতীয় দিন বিশেষভাবে নারীদের জন্য ‘নারী মেলা’ আয়োজন করা হয়।

‎সূত্র জানায়, এ বছর ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রায় ৪০টি ঘোড়া অংশগ্রহণ করেছে। আয়োজক কমিটি ৬ই জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী মেলার অনুমতি পেয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মেলা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

‎ বৃহস্পতিবার বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তবিবর রহমান, মোহেদী হাসান আবুল, মাহমুদুল হাসান, এনামুল হক, শাপলা, গোলাপ হোসেন, আব্দুল মাজেদ মিয়া, এনার্জি, শাহিন আলম, দুধ মেহের, শহিদুল ইসলাম, জামাল প্রাং, শাহাদাৎ হোসেন, জয়নাল আবেদীন ও মজনু মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটের নিত্তিপোতায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬