০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর অংশ হিসেবে পুলিশের অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. শহিদুল ইসলাম কোয়েল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎ গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কোয়েল ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি শিয়ালী গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

‎উল্লেখ্য, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন যুবদলের নেতা এবং বাঁশপাতা গ্রামের নূর জ্জামান শেখের ছেলে রাজু আহম্মেদ বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর-৭ এবং জিআর নম্বর-২২৭। এতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

‎পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম কোয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

Update Time : ০১:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫