এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বিএনপির দোয়া মাহফিলে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় সালমান রহমান ইসলাম (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সালমান রহমান ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ও সক্রিয় কর্মী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চলছিল। দোয়া মাহফিল চলাকালে বেলা আনুমানিক ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে কার্যালয়ে প্রবেশ করে হামলা চালায়। এ সময় বিএনপি নেতাকর্মীদের মারধর, কার্যালয় ভাঙচুর এবং ব্যানারে আগুন দিয়ে উল্লাস করা হয়।
ঘটনার দীর্ঘদিন পর ২০২৪ সালের ১২ নভেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মণ্ডলের ছেলে ও যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার এজাহারে নাম থাকায় সালমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Users Today : 110
Users Yesterday : 133
Users Last 7 days : 932
Users Last 30 days : 4985
Users This Month : 372
Users This Year : 13859
Total Users : 535179
Views Today : 201
Views Yesterday : 191
Views Last 7 days : 1508
Views Last 30 days : 7627
Views This Month : 592
Views This Year : 22475
Total views : 812590
Who's Online : 0