১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট-শেরপুর সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যানের এক নারী যাত্রী ও তার শিশু সন্তান নিহত হয়েছেন।

‎সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমান ১টা ৩০ মিনিটের দিকে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন” রেবেকা খাতুন (২৬) ও তার ২ বছর বয়সী ছেলে হুজাইফা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রেবেকা খাতুন তার ছেলেকে কোলে নিয়ে ধুনট থেকে অটোভ্যানে করে বথুয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রেবেকা খাতুন ও তার কোলে থাকা শিশু হুজাইফা ঘটনাস্থলেই নিহত হন।

‎দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনার রশিদ সদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

Update Time : ০৫:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫