এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইছামতি নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে চান্দারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার খলিল শেখের ছেলে রাকিব শেখকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছিলেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ধুনট থানা-পুলিশ সহায়তা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান বলেন, “পরিবেশবিধ্বংসী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালিত হবে।”
০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
ধুনটে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৪:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- ১১২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



























