০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শহরের কৈপাড়ায় আফিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আফিয়ার স্বামী রিয়াজুল নাফিস (২২)কে আটক করা হয়।

স্বজনরা জানান, তিন মাস আগে প্রেমের সম্পর্ক থেকে পরিবারের অমতে বিয়ে করেন নাফিস ও আফিয়া। বিয়ের পর থেকে তারা কৈপাড়ার একটি বহুতল ভবনের নিচতলার ভাড়া ফ্ল্যাটে থাকতেন।

স্বজনদের অভিযোগ, নাফিসের পরিবার বিয়ের সম্পর্ক মেনে নিতে আফিয়ার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা ও একটি মোটরসাইকেল যৌতুক দাবি করে। এ নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার নিজ গ্রামে গিয়ে রোববার দুপুরে বাসায় ফেরেন আফিয়া। এরপর সন্ধ্যায় তিনি মুঠোফোনে কয়েকবার বাবা-মাকে ফোন করে বলেন—‘আমাকে বাঁচাও।’

খবর পেয়ে বাবা-মা গিয়ে দেখেন, ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে আফিয়ার নিথর দেহ। এ সময় পালানোর চেষ্টা করলে নাফিসকে ধরে ফেলেন স্বজন ও স্থানীয়রা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নাফিসকে থানায় নিয়ে যায় পুলিশ।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘অভিযুক্ত নাফিসকে হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

Update Time : ১২:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫