০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্রের পদত্যাগ

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুকে দেয়া পদত্যাগপত্রে ঐশী লেখেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্য কোনো কারণ আছে কি না জানতে চাইলে ঐশী জানান, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কিনা- এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়। তাই আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরও জানান, ‘ঐশী সব ধরনের শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্রের পদত্যাগ

Update Time : ০৫:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫