০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার গাবতলীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় দেন।

২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় ওসমান মোল্লার ছেলে ও তৎকালীন চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হককে (৪৫) হত্যা করা হয়। প্রায় আট বছর পর আলোচিত এই হত্যা মামলার রায় হলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮), আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) ও কামরুজ্জামানের ছেলে মিশু (২৭)। তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) ও বিশু আকন্দের ছেলে আশিক (২৮)। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পিন্টু ওরফে মাজেদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।

অপরদিকে অপ্রাপ্তবয়স্ক আসামি ও খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬) এবং মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০)। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯) আদালত থেকে খালাস পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল বাসেদ। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর বিকেলে আসামিরা গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙা মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে তোজাম্মেল হোসনেকে হত্যা করে। তোজাম্মেল হোসেন গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

Update Time : ০৪:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫