১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা গড়ে তুলতে ছাত্রদলের উদ্যোগ শরিফুল ইসলামের ব্যতিক্রমী আয়োজন

‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া ‎ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের কলম ব্যবহারে যত্নবান হওয়া এবং ব্যবহার শেষে নির্দিষ্ট স্থানে ফেরত রাখার আহ্বান জানানো হয়।

‎অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম ছোলাইমান হোসেন। এছাড়া কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন, যুগ্ম সম্পাদক মুজাহিদ হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎উদ্যোগের অংশ হিসেবে কলেজ ভবনের বিভিন্ন স্থানে সচেতনতামূলক বোর্ড স্থাপন করা হয়। বোর্ডগুলোতে লেখা ছিল, “আপনাদের জরুরি প্রয়োজনে কলম ব্যবহার করুন।

‎কলম ব্যবহার করে সেগুলো আবার নিজ স্থানে রেখে যাবেন।

‎অন্যথায়, কলমগুলো নষ্ট করবেন না।” এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং সম্পদের প্রতি সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

‎ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য শুধু রাজনীতি নয়, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও সচেতনতার পরিবেশ সৃষ্টি করা। ছোট ছোট সচেতনতা থেকেই বড় পরিবর্তন সম্ভব।”

‎অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্যোগটির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা গড়ে তুলতে ছাত্রদলের উদ্যোগ শরিফুল ইসলামের ব্যতিক্রমী আয়োজন

Update Time : ০৫:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫