০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গালিগালাজে নিষেধ করায় যুবদল নেতাকে মারপিট

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুবদল নেতা বিপুল হাসান (৩২)কে মারপিটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম লোহার রড দিয়ে পিটিয়ে বিপুল হাসানের ডান হাতের কব্জি ভেঙে দেন। আহত বিপুল হাসান বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁন্দারপাড়া মোড় এলাকার সরকারি পাকা রাস্তায়।

‎স্থানীয়রা জানান, সেদিন সকালে উপজেলা যুবদল নেতা সাইদুজ্জামান নোমান ও বিপুল হাসান একটি অটোভ্যানে করে ধুনট বাজারে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম, রকিব উদ্দিন ওরফে রব্বানী এবং লিটন রানা পূর্বপরিকল্পিতভাবে চাঁন্দারপাড়া মোড়ে অবস্থান নেন। যুবদল নেতারা সেখানে পৌঁছালে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এতে প্রতিবাদ জানালে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে বিপুল হাসানের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি ভেঙে দেন।

‎এ ঘটনায় আহত বিপুল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ধুনট থানায় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ তিনজনের নামে একটি এজাহার দায়ের করেছেন।

‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন অপর বন্ধু

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গালিগালাজে নিষেধ করায় যুবদল নেতাকে মারপিট

Update Time : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫