১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বগুড়ায় যুবককে কুপিয়ে খুন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। পুলিশ খরব পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। সেখানে তারা দেখেন অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালাচ্ছে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় যুবককে কুপিয়ে খুন

Update Time : ০৫:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫