০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিমানবালা খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ বিমানের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর (বিমান পিনও নং: ৫৩৪২৯) বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রবিবার ঢাকার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

বাদী-পক্ষের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান বলেন, আমার মক্কেল দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার। অভিযুক্ত ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু পদে থেকে তার পেশাগত অবস্থান ও বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা সংঘটিত করেছেন বলে আমাদের অভিযোগ। আদালত আজ প্রাথমিক শুনানি শেষে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। এটি আমাদের দাখিল করা অভিযোগের প্রাথমিক বিশ্বাসযোগ্যতা ও আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে বলে উল্লেখ করেন তানভীর।

জানা গেছে, ভুক্তভোগী একজন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের সঙ্গে ফেসবুকে পরিচয় হওয়ার পর ১১ মাসের সম্পর্কে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের উপস্থাপিত অর্থ লেনদেনের বিস্তারিত প্রমাণপত্র দেখে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিস্ময় প্রকাশ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন (মামলা নম্বর: সিআর-১২১২/২৫)।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিমানবালা খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Update Time : ০৫:০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫