Bogura Sherpur Online News Paper

ধুনট

ধুনটে সাবেক ইউপি সদস্য ছারোয়ার হোসেনের সংবাদ সম্মেলন

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার ধুনটে নন-এমপিও বিলচাপড়ী আইডিয়াল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের করা কলেজ ভাঙচুরের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কালেরপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছরোয়ার হোসেন।

‎শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

‎ছরোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিলচাপড়ী ও রামনগর গ্রামের মানুষের সহযোগিতায় ২০০০ সালে বাঙ্গালী নদীর পূর্ব পাড়ে ১০৬ শতক জমির উপর বিলচাপড়ী আইডিয়াল কলেজ প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিনেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় অধ্যক্ষ জাহাঙ্গীর আলম স্থানীয় প্রভাব খাটিয়ে কলেজের ১০৬ শতক জমির পাশাপাশি রামনগর গ্রামের মানুষের বাঙ্গালী নদীর চরের প্রায় ৩০ বিঘা জমি অবৈধভাবে দখল করেন। পরে সেই দখলকৃত জমি থেকে বালু উত্তোলন করে ব্যবসা শুরু করেন তিনি।

‎এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ দেখা দিলে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কলেজের একটি ঘর রেখে অপর একটি ঘর ভেঙে নদীর পশ্চিমপাড়ে বিলচাপড়ী গ্রামে নতুন ভবন নির্মাণ করেন। তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের কিছু নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

‎ছরোয়ার হোসেন আরও বলেন, গত ১৬ অক্টোবর তিনি অধ্যক্ষ জাহাঙ্গীর আলমকে তাদের পৈতৃক সম্পত্তি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে কলেজ ভাঙচুরের মিথ্যা অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধুনট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে ওই অভিযোগ ভিত্তিহীনভাবে প্রকাশিত হওয়ায় তিনি মান-সম্মানহানির শিকার হয়েছেন বলে দাবি করেন।

‎তিনি সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us