০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বগুড়ায় এনসিপি’র সমন্বয় সভা চলাকালে ককটেল নিক্ষেপ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমন্বয় সভা চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সভাটি চলাকালে এই ককটেল হামলার ঘটনা ঘটে। ওই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বগুড়া জেলা এনসিপি নেতা ডা. সানি জানান, এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তাদেও সমন্বয় সভা চলছিল। এসময় জেলা পরিষদ চত্বরে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এরমধ্যে একটি বিষ্ফোরিত হলেও অপরটি অবিষ্ফোরিত থেকে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, এনসিপি’র সমন্বয় চলাকালে পুলিশ কঠোর অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে করতোয়া নদীর পাশে একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তরা জেলা পরিষদ চত্বরে দু’টি ককটেল নিক্ষেপ করে। এরমধ্যে একটি ককটেল বিষ্ফোরিত হয়। অপরটি অবিষ্ফোরিত থেকে যায়, যা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে।

এর আগে জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সারজিস আলম। বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল ৩টায় সেখানে আসেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যান্সি

বগুড়ায় এনসিপি’র সমন্বয় সভা চলাকালে ককটেল নিক্ষেপ

Update Time : ০৫:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫