শেরপুর নিউজ ডেস্ক:
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি এক পডকাস্টে নিজের রূপ ও সৌন্দর্য সম্পর্কে নানান জল্পনা নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন ধরেই নেটমাধ্যমে অভিনেত্রীর পরিবর্তিত লুক নিয়ে আলোচনা চলছিল। এসব প্রসঙ্গে এবার নিজেই সরাসরি মন্তব্য করলেন তিনি।
পডকাস্টে উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। তাছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।নিজের পরিবর্তন না আসা প্রসঙ্গে অকপট এই অভিনেত্রী আরও বলেন, তো আমি কীভাবে পরিবর্তন করব।সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়ার বিষয়ে উপস্থাপক প্রশ্ন করলে শ্রাবন্তী জানান, ইনজেকশনে তার ভীষণ ভয়। যদিও ভবিষ্যতের জন্য সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেন, খুব ভয় লাগে ইনজেকশন, ফিউচারে দেখব একবার ট্রাই করে, কিন্তু এখন অবধি করিনি।এই মন্তব্যের পর শ্রাবন্তী চ্যাটার্জির ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে ব্যক্তিগত জীবন ও কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।



Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 186
Views Yesterday : 191
Views Last 7 days : 1493
Views Last 30 days : 7612
Views This Month : 577
Views This Year : 22460
Total views : 812575
Who's Online : 1